বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় সেরা দোয়ারাবাজারের ধ্রুব
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০১ PM

বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় সেরা দোয়ারাবাজারের ধ্রুব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০১:৩৬:২২ AM

বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় সেরা দোয়ারাবাজারের ধ্রুব

ছবি:সংগৃহীত


বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা (দ্বিতীয় স্থান) অর্জনের গৌরব অর্জন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের প্রতিভাবান শিক্ষার্থী এহসানুল হক ধ্রুব।

বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে ধ্রুব তার অনবদ্য পারফরম্যান্স ও অনন্য প্রতিভার প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে সেরাদের কাতারে স্থান করে নেয়। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের বন্যা বইছে।

আগামী ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে ধ্রুব আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবে।

ধ্রুব বর্তমানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং তিনি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র ভাগিনা।

তার বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান, আর মা হাফসা আক্তার লিপা দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।

স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, এহসানুল হক ধ্রুবের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং এটি পুরো দোয়ারাবাজার উপজেলা ও সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গর্বের অর্জন।

নিজ প্রতিক্রিয়ায় ধ্রুব জানিয়েছেন, ভবিষ্যতে তিনি সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষায়ও মনোযোগী থাকতে চান।

তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নেমেছে। অনেকেই মনে করছেন, এহসানুল হক ধ্রুব বাংলাদেশের শিশু প্রতিভাদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি