ছবি:সংগৃহীত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে একাডেমির নিজস্ব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমন।
সভায় বক্তব্য দেন নজরুল একাডেমি সিলেটের সাবেক সভাপতি ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিনিয়র সহ-সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি লে. মো. মনিরুল ইসলাম, লোকমান আহমদ, লিটন আহমদ, তাজউদ্দিন আহমদ মাসুম, মিলাদ বড় ভূঁইয়া, নিহার রঞ্জন দাস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির সমছু, মো. কামরুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ আশরাফ আরমান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সহ আইনবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাজাহান আহমদ সাজু, পাঠাগার সম্পাদক মো. সুয়েজ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার, সদস্য দেওয়ান মাহমুদ রাজা, জোবায়ের আহমদ জুবের, শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ রায়হান এইচ খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনার বাতিঘর। তাঁর সাহিত্য, সংগীত ও জীবনদর্শন শোষণ, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায়। মানবিক সংকট, বৈষম্য ও অনাচারের সময়ে নজরুলের কবিতা ও গান মানুষকে ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়।
তারা বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের চেতনায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে পারলে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার ঘাটতি রয়েছে। অপসংস্কৃতির প্রভাব থেকে যুবসমাজকে রক্ষা করতে নজরুলচর্চার কোনো বিকল্প নেই। নজরুল একাডেমি, সিলেট কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে নজরুলের সৃষ্টি, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কার্যকর ও আধুনিক কর্মসূচি গ্রহণ করবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির অন্যতম প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় আগামী ২৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নজরুলবর্ষ উদযাপনসহ একাডেমির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




