ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। শুক্রবার উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পৃথকভাবে কর্মসূচি পালন করেন তিন বলয়ের নেতাকর্মীরা।
জানা যায়, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সাবেক এমপি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এবং বিএনপির মনোনয়নপ্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাবেল - এই তিন বলয়ের অনুসারীরা আলাদা আয়োজনে দিবসটি উদযাপন করেন।
নাছির উদ্দীন চৌধুরীর বলয়ের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) মো. আব্দুল আওয়াল।
তাহির রায়হান চৌধুরী পাবেলের বলয়ের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যদিকে মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলয়ের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই।
তিন বলয়ের পৃথক কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




