বিশ্বনাথে হাসন রাজা স্মরণোৎসবের প্রস্তুতি শুরু
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ PM

বিশ্বনাথে হাসন রাজা স্মরণোৎসবের প্রস্তুতি শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০২:৪৩:৩২ AM

বিশ্বনাথে হাসন রাজা স্মরণোৎসবের প্রস্তুতি শুরু

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো মরমী কবি হাসন রাজার জন্মভূমি রামপাশা গ্রামের পৈত্রিক বাড়িতে ‘হাসন রাজা স্মরণোৎসব’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছে হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

শুক্রবার সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মরণোৎসবের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শন শেষে সংগঠনের সভাপতি ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন,

‘আমরা হাসন রাজাকে অনেক সময় শুধু একজন জমিদার হিসেবেই তুলে ধরেছি, অথচ তিনি ছিলেন এক মরমী সাধক, সুফিবাদী দার্শনিক ও দরবেশ। তাঁর প্রকৃত পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। এখনই সময় নিজেদের সংশোধন করে মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করার।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, সহ-সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম. এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি