দোয়ারাবাজারে ম*দসহ যুবক আ*টক
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ PM

দোয়ারাবাজারে ম*দসহ যুবক আ*টক

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০২:১২:৪৩ PM

দোয়ারাবাজারে ম*দসহ যুবক আ*টক


সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ জাকারিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে। 

শনিবার (৮ নভেম্বর) রাতে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই রফিজুল মিয়ার নেতৃত্বে এএসআই আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গিরিশনগর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ভারতীয় ৪৫ বোতল অফিসার্স চয়েস এবং ২৭ বোতল এসি ব্ল্যাক মদ উদ্ধার এবং জাকারিয়াকে আটক করা হয়।

পুলিশ বলছে, জাকারিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক বহন ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: