ছবি: নিজস্ব
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন,বিএনপি বলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আপনারা কেউ দেখছেন কোনো কেন্দ্রে আগের দিন ভোট হইতে, তাহলে তারা কেন এধরণের কথা বলে,কোনো মামলা করে না মোকাদ্দম্মা করে না প্রমাণ দিয়ে, শুধু বলতে থাকে তারা। ত্রুটি কোন নির্বাচনে হয় না। বাহিরের দেশ গুলো দেখেন আমেরিকার নির্বাচনের মামলা চলতেছে প্রেসিডেন্ট নির্বাচনের,তাই বলে কি নির্বাচন বন্ধ হয়ে গেছে।
বিএনপি বলে শেখ হাসিনা থাকলে নির্বাচন করব না এটা কি আহ্লাদী কথা। শেখ হাসিনাকে ২০০ রাষ্ট্র স্বীকার করে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ স্বীকার করে প্রধানমন্ত্রী হিসাবে। সকলের রাজনীতি করার অধিকার আছে। জনগণ যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে টাস্কফোর্স কমিটির সভায় এসব কথা বলেন তিনি ।
এসম উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী প্রমুখ।
এম সি




