বড়লেখায় প্রাথমিক শিক্ষকদের কর্মবি*রতি, বিদ্যালয়ে অচলা*বস্থা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ AM

বড়লেখায় প্রাথমিক শিক্ষকদের কর্মবি*রতি, বিদ্যালয়ে অচলা*বস্থা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৮:১০:২৯ PM

বড়লেখায় প্রাথমিক শিক্ষকদের কর্মবি*রতি, বিদ্যালয়ে অচলা*বস্থা

ছবি: জৈন্তা বার্তা


দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মবিরতি শুরু হয়। ফলে শত শত শিক্ষার্থী স্কুলে গেলেও শিক্ষকরা পাঠদান না করায় শ্রেণিকক্ষ ছিল ফাঁকা, শিক্ষার্থীরা ফিরে যায় বাড়িতে।

অনেক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত থেকে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সরেজমিনে দক্ষিণভাগ, গাংকুল, চিন্তাপুর, সিংহগ্রাম, ষাটমা মডেল, কাজিরবন্দ, হরিপুর ও বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে- শিক্ষক-শিক্ষিকারা শ্রেণি কার্যক্রমে অংশ না নিয়ে শিক্ষক মিলনায়তনে অবস্থান করছেন। কিছু বিদ্যালয়ের শিক্ষকরা আবার বিদ্যালয় ভবনের সামনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

ফলে সহকারি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রথম দিনেই বড়লেখা উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে শিক্ষক নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি