জগন্নাথপুরে শতবর্ষী শ্যামহাট আশ্রমের উন্নয়ন ও পরিচালনায় নতুন কমিটি গঠন
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ PM

জগন্নাথপুরে শতবর্ষী শ্যামহাট আশ্রমের উন্নয়ন ও পরিচালনায় নতুন কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৯:৩২:৫২ PM

জগন্নাথপুরে শতবর্ষী শ্যামহাট আশ্রমের উন্নয়ন ও পরিচালনায় নতুন কমিটি গঠন

ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদ প্রতিষ্ঠিত শতবর্ষী শ্যামহাট আশ্রমের উন্নয়ন ও পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে আশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদের বংশধর শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামী প্রভূপাদের সভাপতিত্বে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আশ্রমের সার্বিক উন্নয়ন ও পরিচালনা বিষয়ক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির উপদেষ্টা বিজন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য আশীষ কুমার দে।

এছাড়া বক্তব্য দেন আশ্রম অনুরাগী ভক্ত অংশুমান দত্ত অঞ্জন, কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরাঙ্গ দে, সহ-সভাপতি পার্থ দে, যুগ্ম সম্পাদক নিশীকান্ত দাস, কেশব দে ও রিপন পাল প্রমুখ।

সভা শুরুতে কমিটির প্রয়াত সভাপতি ধীরেন্দ্র কুমার সেন, সহ-সভাপতি মিন্টু রঞ্জন ধর, কার্যনির্বাহী কমিটির চার সদস্য ও উপদেষ্টা পরিষদের ছয় সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এরপর কমিটির সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনার পর ২০১৭ সালে গঠিত পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পার্থ দে, সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাংবাদিক অমিত কান্তি দেব এবং কোষাধ্যক্ষ হয়েছেন অধীর চন্দ্র পাল।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি: গৌরাঙ্গ দে ও সুরঞ্জিত সেন, যুগ্ম সাধারণ সম্পাদক: নিশীকান্ত দাস ও কেশব দে, সহ-কোষাধ্যক্ষ: রিপন পাল, সদস্য: রনজিৎ চৌধুরী, রাজীব দে, প্রবীর রায়, সজল দেব, সুভাষ দেবনাথ ও দীপক দাস প্রমুখ।

উল্লেখ্য, শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদ প্রতিষ্ঠিত এই শ্যামহাট আশ্রমটি সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত এবং শতবর্ষ ধরে এটি আধ্যাত্মিক চর্চা ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: