লাখাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫২ PM

লাখাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ১১:১১:২৬ AM

লাখাইয়ে গৃহবধূর রহস্য জনক মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাইয়ে হোসনা বেগম (১৮) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) বিকালে উপজেলার স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই গৃহবধূ স্বাভাবিক মৃত্যু বরন করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, মাদকাসক্ত স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জ জেলার ভাটেরচর এলাকায় লাখাই স্বজন গ্রামের ফুল মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৬) তার স্ত্রী হোসেনা কে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করত।

ইসমাইল মিয়া বলছে, এই দিন সকালে ষ্টোক করে আমি ডাক্তার আনি পরে  ডাক্তার বলে মারা গেছে। পরে লাশ নিয়ে বাড়িতে এসেছে  আমাকে ও আমার বাবাকে আটক করে। সে আরো বলে আমি যদি মার তারতাম তা হলে কি লাশ নিয়ে বাড়িতে আসতাম।

জানা যায়, তিন মাস আগে ফুল মিয়ার ছেলে ইসমাইল মিয়া একেই গ্রামের রাজ্জাক মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে কিশোরগঞ্জ নেত্রকোনায় গিয়ে, হুজুর দিয়ে বিয়ে করে। এর আগে ইসমাইল মিয়া আরেকটি বিয়ে করে তার বড় স্ত্রীর  একটা ১৮ মাসের ছেলে সন্তান রয়েছে।

হোসনা বেগমের বাবা রাজ্জাক মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে দের দুই মাস আগে পালিয়ে গেছে আমি খোঁজ করে পাই নি। পরে জানলাম তারা বিয়ে করেছে আজ আমার মেয়ে লাশ নিয়ে বাড়িতে এসেছে।  ইসমাইল মিয়া ইয়াবা মদ গাজা খায় সে আমার মেয়েকে মেরে ফেলেছে।   সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।

স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোর্শেদ আলম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে করা হয়েছে।  লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ  সদর আধুনিক  হাসপাতাল মর্গে আগামি কাল শুক্রবার পাঠানো হবে। তারপরও প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। 

এম সি



শীর্ষ সংবাদ: