শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে আ*সামি ধরল পুলিশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ AM

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে আ*সামি ধরল পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০২:১৫:৫৩ PM

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে আ*সামি ধরল পুলিশ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন মিয়া। তিনি সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, স্বপন ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত এলাকার চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা ঢাকা দিতেন তিনি। তার একাধিক সোর্স থাকায় পুলিশ আসার আগাম খবর পেয়ে তিনি পালিয়ে যেতেন। তাই তাকে ধরতে অভিনব কৌশল নেয় পুলিশ।

শনিবার বিকেলে এএসআই শরাফত আলী বোরকা পরে নারী সেজে ছদ্মবেশ ধারণ করেন, আর কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে করে স্বপনের বাড়িতে যান। তখন স্বপনের স্ত্রী উঠান ঝাড়ু দিচ্ছিলেন। পুলিশ ঘরে ঢুকে দেখে স্বপন মিয়া বিছানায় শুয়ে আছেন। স্বপনের স্ত্রী ‘মহিলা এসেছে, মহিলা এসেছে’ বলার সাথে সাথেই পুলিশ দ্রুত স্বপনকে গ্রেপ্তার করে ফেলে।

এএসআই শরাফত আলী বলেন, মাদক কারবারি স্বপনকে গ্রেপ্তারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। সে অত্যন্ত চতুর। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এ জন্য কৌশলগত পরিবর্তন আনতে হয়েছে। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করতে পেরেছি।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধী আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব