কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ AM

মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় কর্মী-সমর্থকদের অংশগ্রহণ

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৯:০১:১৬ PM

কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি  আবেদ রাজার

ছবি: জৈন্তা বার্তা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল ও পথসভা করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজার কর্মী-সমর্থকরা।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে কুলাউড়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে বিশাল মোটরসাইকেল শোডাউন সহকারে বরণ করেন। ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে পথসভায় মিলিত হয়।

প্রায় আধাঘণ্টা ধরে প্রধান সড়কে মিছিল চলায় যানজটে আটকা পড়ে শতাধিক যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

পথসভায় অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, ‘২০০৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হই। গত ১৭ বছর ধরে দলীয় আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলা ও কারাভোগের মধ্য দিয়ে বিএনপির পাশে থেকেছি। যখন কেউ রাজপথে নামেনি, তখন কুলাউড়া ও ঢাকার রাজপথে সক্রিয় ছিলাম।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালে আমি বিএনপির মনোনয়ন পাই, কিন্তু ষড়যন্ত্র করে প্রার্থীতা স্থগিত করা হয়। উচ্চ আদালতের রায়ে নির্বাচনের চারদিন আগে প্রার্থীতা ফিরে পেলেও প্রচারণায় সময় পাইনি। এবারও ষড়যন্ত্র করে আমার নাম বাদ দেওয়া হয়েছে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেছি-আমার ১৭ বছরের ত্যাগ-সংগ্রাম মূল্যায়ন করে চূড়ান্ত মনোনয়ন তালিকায় আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক।’

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবেদ রাজা বলেন, ‘সিদ্ধান্ত আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। কুলাউড়ার জনগণই যথাসময়ে এর সিদ্ধান্ত নেবে।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থকরা বলেন, ‘কুলাউড়া আসনে দলের ত্যাগী নেতা আবেদ রাজাকে বঞ্চিত করা হয়েছে। তিনি কারানির্যাতিত ও আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক। বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘোষিত তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুরের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না