দিল্লি বি স্ফো র ণে রেহাই পাবে না জড়িত কেউ: মোদি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ AM

দিল্লি বি স্ফো র ণে রেহাই পাবে না জড়িত কেউ: মোদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৫:৩৭:৩১ PM

দিল্লি বি স্ফো র ণে রেহাই পাবে না জড়িত কেউ: মোদি

সংগৃহিত


ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদের কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণের পেছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের কেউই রেহাই পাবে না। বিস্ফোরণের ওই ঘটনায় ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হন। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মোদি বর্তমানে ভূটান সফরে রয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী থিম্পুতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। জড়িতদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।”

তিনি আরও বলেন, “আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা সবার মনকে ব্যথিত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক বুঝতে পারছি। আজ পুরো দেশ তাদের পাশে আছে।”

মোদি জানান, তিনি গত রাতভর তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন।

এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ট্রাফিক সিগন্যালে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সাদা রঙের হুন্দাই আই-২০ মডেলের ওই গাড়িতে বিস্ফোরণে ৯ জন নিহত ও আরও ২০ জন আহত হন।

ভারতের এই রাজধানীর ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে আশপাশের আরও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী