রাশিয়া গেল হামাসের প্রতিনিধি দল
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৮ AM

রাশিয়া গেল হামাসের প্রতিনিধি দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১২:৪৭:৩৭ PM

রাশিয়া গেল হামাসের প্রতিনিধি দল

ছবি : সংগ্রহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই রাশিয়ায় গেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির একাধিক বার্তা সংস্থা। এ বিষয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বন্দী রুশ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার মস্কোতে পা রাখে হামাসের প্রতিনিধি দলটি। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রতিনিধি দলটির মধ্যে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুকও আলোচনায় উপস্থিত ছিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে—ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা নিয়ন্ত্রণকারী হামাস সহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে। ইসরায়েল-হামাস সংঘাতের জন্য রাশিয়া বারবার মার্কিন কূটনীতিকদের ব্যর্থতাকে দায়ী করেছে। এ অবস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনের জন্য আবারও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রতিনিধি দলটির মধ্যে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুকও আলোচনায় উপস্থিত ছিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে—ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা নিয়ন্ত্রণকারী হামাস সহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে। ইসরায়েল-হামাস সংঘাতের জন্য রাশিয়া বারবার মার্কিন কূটনীতিকদের ব্যর্থতাকে দায়ী করেছে। এ অবস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনের জন্য আবারও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো।

গাজায় ইসরায়েলের অভিযান পশ্চিমাদের সমর্থনপুষ্ট—রাশিয়ার এমন মন্তব্যের জন্য হামাস রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাও করেছে।

JA