চিকিৎসক সংক*টে ব্যা*হত হচ্ছে চিকিৎসা সেবা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৪ PM

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক সংক*টে ব্যা*হত হচ্ছে চিকিৎসা সেবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০২:০৪:১২ AM

চিকিৎসক সংক*টে ব্যা*হত হচ্ছে চিকিৎসা সেবা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ জেলা শহর থেকে ৫৬ কিলোমিটার দূরবর্তী সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলার লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অবকাঠামো ও বাইরের পরিবেশ দেখতে সুন্দর হলেও চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 

বর্তমানে ৫০ শয্যার হাসপাতালে ১৪০ জন লোকবলের মধ্যে ৫৯টি পদ শূন্য। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই এলাকায় থাকতে চান না কোনো কর্মকর্তা-কর্মচারি- এমনই অভিযোগ স্থানীয়দের। যেখানে ১২ জন চিকিৎসক থাকার কথা সেখানে চিকিৎসক আছেন মাত্র ৩ জন। এরমধ্যে ১জন ডাক্তার ডেপুটেশনে শাল্লার বাহিরে কাজ করছেন। রয়েছে নার্সেরও সংকট। 

এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাফী যন্ত্রপাতি থাকলেও জনবলের অভাবে এগুলো চিকিৎসা কাজে ব্যবহৃত হচ্ছে না। প্রতিদিন অসংখ্য মানুষ নানান সমস্যা নিয়ে হাসপাতালে এসে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বাধ্য হয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য অতিরিক্ত ব্যয় করে জেলা বা বিভাগের অন্যান্য হসপিটালে যেতে হয়। 

স্বাস্থ্য সেবায় শাল্লার লাখো মানুষের ভোগান্তির কোনো অন্ত নেই। বর্তমান সরকারের কাছে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রæত জনবল নিয়োগ দিয়ে সুচিকিৎসা নিশ্চিতের অনুরোধ জানান এলাকাবাসী। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান বলেন, ডাক্তারের সংকট রয়েছে বিশেষ করে শাল্লায় ডাক্তার থাকতে একটু অনীহা প্রকাশ করে। ডিসেম্বরে ৪৮তম বিসিএস থেকে ডাক্তার পাওয়া যাবে। অন্যান্য পোস্টেরও লোকবল সংকট সারা সিলেট বিভাগে। আমাদের ডিজি (মহাপরিচালক) স্যারের সাথে কথা হয়েছে। এসব নিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

শাল্লা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত আইচ মজুমদার জানান, আমাদের এখানে ১৪০ জনের লোকের মধ্যে ৮১ জন কর্মরত। বিশেষ করে ডাক্তার ১২ জনের পোস্ট কিন্তু রয়েছে ৩ জন। এরমধ্যে ১ জন শাল্লার বাহিরে এ্যাটাচমেন্টে আছে। বর্তমানে ২জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ