সড়ক দিয়ে হাঁটাচলাই দায়
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৩ PM

সড়ক দিয়ে হাঁটাচলাই দায়

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ১১:১৩:৪২ AM

সড়ক দিয়ে হাঁটাচলাই দায়

তাহিরপুরের উত্তর শ্রীপুর মডেল ইউনিয়নের একমাত্র রাস্তাটি চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।


তাহিরপুর উপজেলার  উত্তর শ্রীপুর মডেল ইউনিয়নের  একমাত্র রাস্তাটি চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে।

সারাদেশে বেশ কয়েকটি মডেল ইউনিয়নের মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন কাগজে-কলমে একটি ‘মডেল’ ইউনিয়ন হিসেবে রয়েছে। প্রতিবছর এ ইউনিয়নের ৩টি শুল্কবন্দরসহ বিভিন্ন খাত থেকে সরকারি কোষাগারে মোটা অংকের রাজস্ব জমা পড়ে। অথচ, রাজস্ব খাতে অনন্য অবদান থাকলেও এই ইউনিয়ন পরিষদ ভবনে যাতায়াতের একমাত্র সড়কপথ খানা খন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী। 

খানা খন্দের এই  রাস্তা দিয়েই প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে  যাতায়াত করেন হাজারো শিক্ষার্থীসহ এলাকাবাসী। এছাড়াও এ পথ দিয়ে যেতে হয় উপজেলা সদরে। ‘মডেল’ ইউনিয়নের তকমা লাগানো এ ইউনিয়নের সড়কপথটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, যান চলাচল ও পণ্য পরিবহন তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিরুপায় হয়ে চাপাক্ষোভ নিয়ে এই  সড়ক পথে চলাচল করছেন এই জনপদের বাসিন্দাগণ।

জানা গেছে, এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিগণ বারবার প্রতিশ্রুতি দিলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ সড়কপথে।

ইউনিয়নের শিবরামপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ছবির মিয়া সহ অনেকে জানান, এ সড়কপথে প্রতিদিন শিক্ষার্থী সহ সহশ্রাধিক মানুষ যাতায়াত করেন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে। আমরা এলাকাবাসী শুধু প্রতিশ্রুতি পাই। রাস্তার উন্নয়নে কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি।আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে  দাবী জানাই রাস্তাটি দ্রূত সংস্কারের জন্য।

জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনোয়ার হোসেন বলেন, আমদের স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয় একটি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে স্কুলে আসা যায় না। প্রতিদিনই এই রাস্তায় কোন না কোন মানুষ দুর্ঘটনার শিকার হন। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

সড়কের উন্নয়ন প্রসঙ্গে জানতে চাইলে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন, এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ খারাপ হয়ে আছে, মানুষের চলাচল করতে অনেক সমস্যা হয়, আমরা সড়কটি দ্রুত সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, দ্রূতই মানুষের কষ্ট লাগব হবে।

ডি ডি