শ্রীমঙ্গে এস এ পরিবহন অফিসে অভি*যানে ১১ লাখ টাকার ভার*তীয় পণ্য উ*দ্ধার, একজন গ্রে*ফতার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ PM

শ্রীমঙ্গে এস এ পরিবহন অফিসে অভি*যানে ১১ লাখ টাকার ভার*তীয় পণ্য উ*দ্ধার, একজন গ্রে*ফতার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৯:৪৫:৪৫ PM

শ্রীমঙ্গে এস এ পরিবহন অফিসে অভি*যানে ১১ লাখ টাকার ভার*তীয় পণ্য উ*দ্ধার, একজন গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডস্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে।

অভিযানে গ্রেফতার করা হয় শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া চকগাঁও এলাকার মোঃ মুহিবুল এর ছেলে আব্দুল কাইয়ুম (২০)।
ওসি জানান, অভিযানে উদ্ধার করা হয়-বিদেশী সিগারেট: ৯০,০০০ শলাকা কেও-কারপিন অলিভয়েল ৫০০ মি.লি. বোতল: ৩০টি, নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজিং ক্রিম: ১২০ কৌটা কে.এস. গোল্ড ব্র্যান্ডের ভারতীয় জিরা: ৫ বস্তা (১৫০ কেজি)

উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ১০ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম ও তার সহযোগী পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে ভারত থেকে বিদেশী সিগারেট, জিরা ও কসমেটিকস সামগ্রী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে এস এ পরিবহন কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠাত। গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম বিদেশী সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এই ঘটনায় তার বিরুদ্ধে এবং পলাতক সহযোগীদের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: