দিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরীর পক্ষে বিএনপির গণমি*ছিল ও সমা*বেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৩ PM

দিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরীর পক্ষে বিএনপির গণমি*ছিল ও সমা*বেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১০:০২:৩১ PM

দিরাই-শাল্লায় আজমল হোসেন চৌধুরীর পক্ষে বিএনপির গণমি*ছিল ও সমা*বেশ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে বুধবার (১২ নভেম্বর) বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিরাই বাসস্ট্যান্ড থেকে দুপুর ১২টায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণমিছিল শুরু হয়ে কলেজ রোড, থানা পয়েন্ট ও মধ্যবাজার ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আজমল হোসেন চৌধুরী জাবেদ দুর্দিনে হাওরভাটি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলেন। তিনি সব ধর্ম ও শ্রেণির মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য এবং দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তাঁকে মনোনয়ন দিলে হাওরাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন বলেন,

‘আজমল হোসেন চৌধুরী জাবেদ বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা। সরকারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং দুর্দিনে দিরাই-শাল্লার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। স্বাধীনতার পর থেকে এই এলাকা অবহেলিত ছিল। যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পুরোপুরি গড়ে ওঠেনি। জাবেদ মনোনয়ন পেলে এই অঞ্চলে বৈপ্লবিক উন্নয়ন সম্ভব হবে।’

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন,‘ শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে হঠাতে আমি দেশ-বিদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছি। করোনা ও বন্যার সময় দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। দীর্ঘদিন মাঠে কাজ করছি এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মানুষের মাঝে তুলে ধরেছি। আশা করি দল আমাকে ধানের শীষের প্রতীক দেবে। দেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন চৌধুরী, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহেদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চরনারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, তাড়ল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিবাতুল ইসলাম প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ