ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট দিলে ‘না’ বলুন-দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলন
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৪ PM

ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট দিলে ‘না’ বলুন-দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ১২:১৪:০৫ AM

ভোটের বিনিময়ে বেহেশতের   টিকিট দিলে ‘না’ বলুন-দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলন

ছবি:সংগৃহীত


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শ্রম- ঘাম অতীতেও কাজে লেগেছে এবং আগামীতেও আপনাদের পরিশ্রম কাজে লাগবে। নির্বাচনের জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করেন। আপনারা আমাকে নিয়ে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করার ফলেই দল আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পেয়ে আমি প্রথমে আপনাদের কাছেই এসেছি। 

কলিম উদ্দিন আহমেদ মিলন মঙ্গলবার দিনব্যাপী দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার, বাশতলা-হকনগর এবং কলাউরা বাজার, নরশিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

পথ সভা, জনসংযোগ ও লিফলেট বিতরণে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুল হক নমু, মো.আব্দুল বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, আতাউর রহমান এমরান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য লায়েক শাহ, তানিমুল ইসলাম, শফি উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.এখলাছুর রহমান তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন মান্নারগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, নরশিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মো.আব্দুল কাইয়ুম, দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহবায়ক মো.ফরিদ উদ্দিন, যুবদলের আহবায়ক মাধব রায়, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন, যুগ্ম আহবায়ক মো.আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা রোয়াব আলী, মো.আব্দুল মালেক, মো.সেলিম আহমদ, মো.জুবায়ের আহমেদ মজুমদার, ডা.জহির উদ্দিন, ডা.আলম শিকদার, আব্বাছ মিয়া মেম্বার, আরবের রহমান খোকন, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো.ফারুক আহমদ, হাবিব মির্জা, নওশাদ জামিল। 



জৈন্তা বার্তা/ ওয়াদুদ