জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ AM

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৬:৫৪:৫২ PM

জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন

ছবি:নিজস্ব


জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ কুলাউড়া উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৫ নভেম্বর শনিবার বিকেলে রুদ্রবীনা সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্টিত হয়।

ড. রজত কান্তি ভট্রাচার্য্য ভানুর সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বকশী ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক এম এ রহিম, সদস্য বুলবুল খান, জাহাঙ্গীর আলম।

সভায় সর্ব সম্মতিতে ড. রজত কান্তি ভট্রাচার্য্য (ভানু)কে সভাপতি,  খালেদ পারভেজ বখশকে সাধারন সম্পাদক ও মো: মছব্বির আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব এস এম জামান মতিন ও এনামুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল ও আশরাফুল আলম হিরো, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ ডি রুবেল, কোষাধ্যক্ষ মাহফুজ শাকিল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার।

সদস্য, সিপার উদ্দিন আহমদ, আজিজুল ইসলাম, আতিকুর রহমান আখই, আলমাছ পারভেজ তালুকদার, সৈয়দ আশফাক তানভীর, আব্দুল করিম বাচ্চু, এ কে এম জাবের, এস আর অনি চৌধুরী, তারেক হাসান, সাইফুর রহমান, বদরুল ইসলাম, হাবিবুর রহমান হোসাইন, নুরুল হুদা, কামরুল ইসলাম, ছাদিকুর রহমান শিপলু, লিংকন তালুকদার, ইব্রাহীম আলী, মিফতা আহমদ রাফি, ময়জুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা, তানজীম আহমদ, শাহরিয়ার চৌধুরী প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব