ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : অপরি*চ্ছন্ন পরিবেশে বাড়ছে স্বাস্থ্যঝুঁ*কি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৩ PM

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : অপরি*চ্ছন্ন পরিবেশে বাড়ছে স্বাস্থ্যঝুঁ*কি

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ১১:০৫:৩১ PM

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : অপরি*চ্ছন্ন পরিবেশে  বাড়ছে স্বাস্থ্যঝুঁ*কি

ছবি:সংগৃহীত


স্বাস্থ্য অধিদপ্তরের মার্চ ২০২৫ এর মূল্যায়নে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি পেয়েছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারাদেশের ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১১তম। তবে রোগী ও স্বজনদের অভিযোগÑ ওই স্বীকৃতির সঙ্গে হাসপাতালের বাস্তব চিত্রের কোনো মিল নেই। 

সম্প্রতি হাসপাতালের ভেতরে তোলা কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, মেঝেজুড়ে ছড়িয়ে থাকা ময়লা, নোংরা কাপড়ের স্ত‚প, ব্যবহৃত সিরিঞ্জের প্যাকেট, ফেলে দেওয়া প্লাস্টিক বোতলসহ বিভিন্ন চিকিৎসাবর্জ্য। নার্সদের কক্ষের সামনে অগোছালো পরিবেশ এবং পড়ে থাকা ভাঙা আসবাবপত্র পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এ অবস্থায় স্থানীয়রা দ্রæত কার্যকর ব্যবস্থা নিয়ে রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা আকাশ আহমদ বলেন, যেখানে রোগীরা চিকিৎসা নিতে আসে সেই জায়গাই যদি নোংরা থাকে, তাহলে রোগীরা নিরাপদ চিকিৎসা পাবে কীভাবে?

চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন মো. মিজানুর রহমান জানান, শুধু করিডোর নয়, টয়লেট থেকে শুরু করে হাসপাতালের নানা অংশেই দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার অভাব দেখা যাচ্ছে। 

অনেকের মতে, প্রতিদিন প্রচুর রোগী এলেও হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মান কখনোই সন্তোষজনক নয়। 

স্থানীয় বাসিন্দা মিনহাজুর রহমান মিনহাজ বলেন, মূল্যায়নে ভালো স্থান পাওয়া মানেই ধারাবাহিকভাবে সেবার মান বজায় থাকে এমন নয়। নোংরা পরিবেশ রোগীদের সরাসরি স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। 

এ বিষয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, এখানে জনবল সংকট রয়েছে। তাই সবসময় পুরো হাসপাতাল পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় না। সকালে সব পরিষ্কার থাকে, কিন্তু বিকেলের মধ্যে আবার নোংরা হয়ে যায়। এই জনবল দিয়ে বারবার পরিষ্কার করানো সম্ভব নয়। এর দায় শুধু আমাদের নয়, সবার। 

তিনি আরও জানান, হাসপাতালের পড়ে থাকা ভাঙা আসবাবপত্র নিলামের জন্য রাখা হয়েছে। নিলাম সম্পন্ন হলে এগুলো সরিয়ে নেওয়া হবে। 

ডা. নুসরাত বলেন, আমাদের কমপ্লেক্সের শ্রেষ্ঠত্ব মূলত স্বাস্থ্যসেবা, কর্মসম্পাদন ও অন্যান্য কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে। পরিচ্ছন্নতা সেই মূল্যায়নের অংশ নয়। 


-

জৈন্তা বার্তা/ ওয়াদুদ