ছবি:সংগৃহীত
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জুড়ী থেকে শ্রীমঙ্গল ফেরার পথে পতনউষার এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। জানা যায়, একটি মহিলা শিশুকে নিয়ে দ্রুতগতিতে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলের সামনে পড়ে যান। আর ওই নারী ও শিশুকে রক্ষা করতে মুহূর্তের মধ্যে হার্ড ব্রেক করলে এহসানুল হকের মোটরসাইকেলের পেছনে থাকা একটি মটরসাইকেল তার মটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার তীব্রতা সত্ত্বেও হেলমেট থাকার কারণে এহসানুল হক বড় ধরনের মাথার আঘাত থেকে রক্ষা পান। তার মাথা, ডান গাল, দুই হাত ও দুই পায়ে জখম হয়। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




