বড়লেখায় আমনের বাম্পার ফলন
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৭ PM

বড়লেখায় আমনের বাম্পার ফলন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৫:৩৩:৩৮ PM

বড়লেখায় আমনের বাম্পার ফলন

ছবি:নিজস্ব


বড়লেখা উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন ঘন সবুজের পাকে সোলালী ধানের সমারোহ। সবুজ ধান গাছের কাঁচা-পাকা শীষে দক্ষিণা বাসাতে দুলছে কৃষকের স্বপ্ন। অল্প কয়েক দিনের মধ্যেই পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করবে কৃষকেরা। ইতোমধ্যে কোন কোন এলাকায় ধান কাটা শুরু হয়েছে গেছে। সবুজ পাতার পাকে  রোপা আমন ধানের ঘ্রাণে কৃষকদের মনে লেগেছে আনন্দের ছোঁয়া। 

বৃষ্টিনির্ভর রোপা আমনের আবাদ, ইরি-বোরো আবাদের চেয়ে অনেকটাই কম খরচে হয়ে থাকে। তাই এবার অন্যবছরের চেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রোপা আমন ধানের উচ্চ ফলন শীল উফশি জাতের আবাদ করেছে বেশী। বৃষ্টি অনুকুলে তাকায় আর রোগ-বালাই  কম হওয়া ফলন হয়েছে ভালো। মাঠ ভরা এমন সোলালী ফসল দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া। সোনালী ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা। ফলে মাঠে দোল খাওয়া নতুন ধানের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা।

সরেজমিনে দেখাগেছে, রোপা আমন ধানের ঘ্রাণে ভরে উঠেছে বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রামীণ জনপদ। মাঠে মাঠে আধা-পাকা সোনালী ধানের শীষ। দেখে মন ভরে উঠছে কৃষকদের। সেই সাথে রঙিন স্বপ্ন দেখা দিয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি। চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন দেখে কৃষকদের মনে এক অনাবিল আনন্দ জাগিযেছে। এখন চারদিকে ফসলের মাঠে নয়নাভিরাম এক অপৃর্ব সোনালী দৃশ্য। কৃষক-কৃষাণীরা ফসল গোলায় তোলার স্বপ্নে বিভোর। 

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  আমন ধানের উচ্চ ফলন শীল উফশি জাতের বীজ, রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করার পাশাপাশী রোপা আমন প্রদর্শী দেয়া হয়। এবার রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৮ হাজার ৭শত ৯৬ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী ৮৫২৩ হেক্টর, হাইব্রিড ১৫০ হেক্টর। তবে স্থানীয় জাতের আবাদ কমে দাঁড়িয়েছে ১২০ হেক্টরে। অর্থাৎ উফসী জাতের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে, আর কমেছে স্থানীয় জাতের চাষাবাদ। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯৮৪০ মেট্রিক টন ধান। ফলন ভালো হওয়া লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশী হবে। 

উপজেলার দক্ষিনভাগ ইউনিয়নের গজভাগ গ্রামের কৃষক লালই মিয়ার সাথে আলাপ কালে বলেন, কৃষকদের নিবিড় পরিচর্যা আর প্রাকৃতিক কোনো ধরনের দুর্যোগ না থাকায় এবার রুপা আমনের ভালো ফলন হয়েছে। বিনা মূল্যে সার বিজসহ বিভিন্ন সহায়তা করেছে কৃষি বিভাগ। এবার ফলন ভালো হয়েছে, কৃষকরা লাভবান হবে। 

গাংকুল গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, রোপা আমন আবাদে খরছ কম হওয়া অন্যবছরের চেয়ে এবার আমনের আবাদ বেশী করেছি। ভালো উৎপাদনের জন্য কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকতারা। সময় মত বৃষ্টিপাত তাকায়, ধানে তেমন কোনো ধরনের রোগবালাই না হওয়া আমনসহ অন্যান্য জাত ধানের ফসল ভালো হয়েছে। গত বছরের চেয়ে এবার কৃষকের গুলায় ধান উঠবে বেশী। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাশেদুজ্জামান বিন হাফেজ বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমনসহ অন্যান ধানের বাম্পার ফলন হয়েছে। শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত নির্বাচন, সঠিক রোপণ প্রক্রিয়া, সময়মতো জমিতে সার ও কীটনাশক দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন। কৃষকরা সে অনুযায়ী পরিচর্যা করায় এবার অন্যবছরের ছেয়ে ফলন ভালো হয়েছে,উৎপাদন বেশী হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, লক্ষ্যমাত্রার প্রায় সবটাই অর্জিত হয়েছে। মৌসুমের শেষে যে বৃষ্টি হয়েছিল, তা জমিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বড় কোনো ধরনের রোগ-বালাই হয়নি। উচ্চ ফলনশীল উফশী ধানের সবচেয়ে বেশি চাষাবাদ হয়েছে। ফলন ভালো হওয়া বিভিন্ন আধুনিক জাতের প্রতি কৃষকদের আগ্রহ বাড়বে। ইতোমধ্যে ধান কাটাও শুরু হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ