ছবি:সংগৃহীত
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ বলেছেন, জাতি–রাষ্ট্র গঠনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আত্মত্যাগ ও নিবেদিতপ্রাণ দায়িত্ব পালনের মাধ্যমে অনন্য ভূমিকা রেখে চলেছে। দেশের কঠিন সময়গুলোতে সশস্ত্র বাহিনীর অবদান নতুন প্রজন্ম চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন,‘মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসের মর্যাদাপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে শহীদ হওয়া সেনা সদস্যদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’
তিনি আরও বলেন, দেশ-জাতির উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে জৈন্তাপুর প্রেসক্লাব হলরুমে রাওস ফাউন্ডেশন বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা কমিটির উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আহসান উদ্দিন, চেয়ারম্যান, রাওস সিলেট জেলা কমিটি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. রইস উদ্দিন, ভাইস চেয়ারম্যান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, সভাপতি, জৈন্তাপুর প্রেসক্লাব
সভায় সভাপতিত্ব করেন (অব.) লেন্স কর্পোরাল আব্দুন নূর, এবং পরিচালনা করেন রাওস জৈন্তাপুর শাখার সাংগঠনিক সম্পাদক (অব.) লেন্স কর্পোরাল আব্দুল মালেক।
উপস্থিত ছিলেন -(অব.) সেনা সদস্য শফিকুল ইসলাম, হারনুর রশিদ, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সৈনিক কবির আহমদ, আব্দুল মান্নান, সেলিম আহমদ, আব্দুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো. শোয়েব আহমদ ও সদস্য গোলাম সরওয়ার বেলাল।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




