জৈন্তাপুরে মা*দক সেবনের অভিযোগে একজনকে কা*রাদণ্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ PM

মা*দকবিরোধী অভিযান

জৈন্তাপুরে মা*দক সেবনের অভিযোগে একজনকে কা*রাদণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ১০:৫১:৫৯ PM

জৈন্তাপুরে মা*দক সেবনের অভিযোগে একজনকে  কা*রাদণ্ড

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসন জৈন্তাপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার জালালবস্তি, যশপুর, মুক্তাপুর মোয়াখাই এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনসহ ৭–৮টি স্পটে একযোগে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন, পরিবহন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ডসহ ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক উত্তম পালের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।

অভিযান শেষে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “সম্প্রতি জৈন্তাপুরে সচেতন নাগরিকদের উদ্যোগে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। এ অবস্থানে প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের যৌথ এ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সর্বস্তরের জনগণ। তারা মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক