তারা কেন আ*টক?
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ PM

তারা কেন আ*টক?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ১০:১২:০৮ PM

তারা কেন আ*টক?

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ নারী ও ৩ পুরুষসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তালতলাস্থ দুটি আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম (২৮), আলমগীর (৩৫), ইভা আক্তার (২০), সালমা আক্তার রোকেয়া (৪২) ও নাজমিন আক্তার (৩০)।

এসএমপি সূত্র জানায়, অভিযানের পর অনৈতিক কার্যকলাপের অভিযোগে ওই দুটি হোটেল সিলগালা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ