ছবি:সংগৃহীত
ছাতক পৌরসভা বিএনপি এবং অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কোরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক দলীয় কার্যালয়ে রবিবার বিকেল থেকে কোরআন খতম ও এশার পর দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ছাতক- দোয়ারা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী,জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ - সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, মো.কয়েছ আহমদ,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মো.জাহাঙ্গীর আলম,তানিমুল ইসলাম,শফি উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,জাসাসের আহবায়ক আব্দুল আলিম,পৌর যুবদলের আহবায়ক মো.খায়ের উদ্দিন,ছাতক সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ,জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.বাহা উদ্দিন শাহীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বিগন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন,বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুল হোসেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




