সুনামগঞ্জে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ AM

সুনামগঞ্জে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০২:৫২:২১ PM

সুনামগঞ্জে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবি


খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স প্রদান এবং ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-সুনামগঞ্জ জেলা শাখা।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক খুচরা বিক্রেতা ও কৃষক অংশ নেন। মো. লিল মিয়া আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গোলাম মোস্তফা, মানিক মিয়া, দারু মিয়া, নজরুল ইসলাম, সবুজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নতুন ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাস্তবায়ন হলে সারাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা সার ডিলার বাতিল হয়ে যাবেন এবং বিতরণের দায়িত্ব আবারও বিসিআইসির অধীনে চলে যাবে। এতে হাজারো পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। নতুন নীতিমালা বাদ দিয়ে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা। 

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল তাদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। স্মারকলিপিতে খুচরা ডিলারদের লাইসেন্স বহাল রেখে দ্রুততম সময়ের মধ্যে নীতিমালা সংশোধনের দাবি জানানো হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব