তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ AM

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৪:৪৪:৫০ PM

তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


তাহিরপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা হয়।

সভায় আসন্ন দিনের কর্মসূচি সফল ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আলোচনাসভা, সহ বিভিন্ন আয়োজন চূড়ান্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)–মেহেদী হাসান মানিক এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা জামায়াত আমির রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আবুল হাসান রাসেল,সদস্য সচিব মুন্না, ছাত্র সমন্বয়ক রাহুল, ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বী,যুবদল নেতা অহি,সাংবাদিক মিজানুর রহমান, আব্দুল আলীম,  তৌহিদ মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সহ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদারদের ঘৃণিত ষড়যন্ত্র। আর ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয়ের দিন। তাই এ দিনগুলোকে গভীর শ্রদ্ধা, মর্যাদা ও জাতীয় চেতনায় উদযাপন করা সকলের দায়িত্ব।

সভা শেষে কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটিগুলোর দায়িত্ব বণ্টন করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না