মৌলভীবাজারে ১৩ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৭ AM

মৌলভীবাজারে ১৩ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০২:০৪:২১ PM

মৌলভীবাজারে ১৩ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু ও ১ হাজার ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি।

সোমবার (১ ডিসেম্বর) ও মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার দত্তগ্রাম সীমান্তে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপি কর্তৃক দুটি পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৯৯০ প্যাকেট সিগারেট, তিন বোতল ভারতীয় মদ, তিনটি গরু, ৩৭১ কেজি ভারতীয় চা পাতা, ২৭৩ কেজি পেঁয়াজ এবং ৫৫.৯৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৩১০ টাকা।

চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী