হবিগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নি*হত ১
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৪ PM

হবিগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নি*হত ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০২:২১:৩৫ PM

হবিগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নি*হত ১

প্রতীকী ছবি


হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পিকআপের চালক। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছানোমাত্র বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উভয় গাড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় চালক নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা