তারুণ্যের উৎসব উপলক্ষে তাহিরপুরে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ AM

তারুণ্যের উৎসব উপলক্ষে তাহিরপুরে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৪:২৯:৫৫ PM

তারুণ্যের উৎসব উপলক্ষে তাহিরপুরে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে  তারুণ্যের উৎসবকে ঘিরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো এক বর্ণিল মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।ভোরের কুয়াশা কাটিয়ে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক তরুণ–এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার  সকালে উপজেলা  চত্বর থেকে ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসান মানিক, পরে নির্ধারিত রুটে দৌড়ে গিয়ে প্রতিযোগীরা শেষ করেন আনোয়ার পুর বাজার পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের সুস্থ, নৈতিক ও সৃজনশীল বিকাশের জন্য এমন ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে প্রশাসন সব সময় উৎসাহী।’তিনি আরও বলেন, ‘তাহিরপুরের তরুণদের মধ্যে যে উদ্দীপনা দেখছি, তা আমাদের আশাবাদী করে। আমরা চাই প্রতি বছর আরও বড় পরিসরে এ আয়োজন হোক।’

আনোয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল বাবু বলেন,খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এবং স্বাস্থ্যসচেতনতা তৈরি করতে এ আয়োজন। আমরা আশা করি প্রতিবছর এই আয়োজনটি যেন চালু থাকে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এক অংশগ্রহণকারী বলেন, ‘এ ধরনের আয়োজনে আমরা দারুণ অনুপ্রাণিত হই। নিয়মিত হলে আরও বেশি তরুণ অংশ নেবে এই ম্যারাথন প্রতিযোগিতায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব