১৯তম কেমুসাস বইমেলা সফল করার লক্ষ্যে সিলেটে র‌্যালি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ PM

১৯তম কেমুসাস বইমেলা সফল করার লক্ষ্যে সিলেটে র‌্যালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৯:৪৬:৩৮ PM

১৯তম কেমুসাস বইমেলা সফল করার লক্ষ্যে সিলেটে র‌্যালি

ছবি:সংগৃহীত


কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলা আগামী ৮ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হচ্ছে। সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট সাহিত্য সংগঠক ও কবি রাগিব হোসেন চৌধুরীকে উৎসর্গ করা এবারের বইমেলা সফল করার লক্ষ্যে আজ ৩ ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪টায় সিলেটে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য প্রচার র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি দরগাগেইটস্থ কেমুসাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট হয়ে পুনরায় সংসদে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন সংসদের সাধারণ সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল।

সভাপতিত্ব করেন সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন বইমেলা উপকমিটির সদস্য-সচিব কামরুল আলম।

র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেন- কেমুসাসের সাবেক সহসভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও বইমেলা উপকমিটির সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী, উপকমিটির সদস্য কবি সালেহ আহমদ খসরু, অ্যাডভোকেট কবি কামাল তৈয়ব, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মফিক মোহাম্মদ, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, কবি বাছিত ইবেন হাবীব, কবি এখলাছুর রাহমান, মাজহারুল ইসলাম জয়নাল, জুবের আহমদ সার্জন, আব্দুল বাছিত, মোহাম্মদ শরীফ আহমদ, হুসাইন হামিদ, রেজাউল করিম, শাকিল আহমদ প্রমুখ।

বইমেলা উদ্বোধন , প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সময়সূচি-

৮ ডিসেম্বর (সোমবার) - বিকেল ৩টা : বইমেলার শুভ উদ্বোধন

৯ ডিসেম্বর (মঙ্গলবার) - বিকেল ৩টা : আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা : মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

১০ ডিসেম্বর (বুধবার) - বিকেল ৩টা : চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা : মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) - বিকেল ৩টা : ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা : মুক্তমঞ্চে ১২৫৮তম সাহিত্য আসর

১২ ডিসেম্বর (শুক্রবার) - বিকেল ৩টা : ক্বিরাত প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা : মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

১৩ ডিসেম্বর (শনিবার) - বিকেল ৩টা : গান প্রতিযোগিতা

১৪ ডিসেম্বর (রবিবার) - বিকেল ৩টা : হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

১৫ ডিসেম্বর (সোমবার) - বিকেল ৩টা : আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) - সন্ধ্যা ৬টা :বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

                                       পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি