ছাতকে পাঁচটি মৎস্য শেড উদ্বোধন , ৫৪ বছরের অপেক্ষার অবসান
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৭ AM

ছাতকে পাঁচটি মৎস্য শেড উদ্বোধন , ৫৪ বছরের অপেক্ষার অবসান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৩:০৮:১৭ AM

ছাতকে  পাঁচটি মৎস্য শেড উদ্বোধন , ৫৪ বছরের  অপেক্ষার অবসান

ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির জন্য নির্মিত দৃষ্টিনন্দন পাঁচটি মৎস্য শেড উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন গোবিন্দগঞ্জে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সরকারি বরাদ্দে নির্মিত এ শেডগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। 

শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ও সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের উপাধ্যক্ষ মুহি উদ্দিন, উপজেলা বিএনপির আহŸায়ক ফরিদ উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী ও সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এবং সুনামগঞ্জ জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি আমির আলী, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, মাওলানা এমরান আলী, মাওলানা মেরাজ উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, ব্যবসায়ী আজর আলী, গিয়াস উদ্দিন, আবুল খয়ের, আবদুল হামিদ, ছাদিক মিয়া, কালাশাহ, শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, বুরহান উদ্দিনসহ বাজারের কয়েকশ ব্যবসায়ী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মাইদুল হক এবং শুভেচ্ছা বক্তব্য দেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ। 

বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছর পর অবহেলিত গোবিন্দগঞ্জের মৎস্য ব্যবসায়ীরা আধুনিক ও দৃষ্টিনন্দন শেড পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের উদ্যোগে। এখন থেকে ব্যবসায়ীরা আরও স্বাচ্ছন্দ্যে মৎস্য বেচাকেনা করতে পারবেন। 

শেডের সৌন্দর্য রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ব্যবসায়ীদের ওপরই বর্তাবে বলে বক্তারা উল্লেখ করেন। এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থাসহ বাজারের ক্ষুদ্র হকার ব্যবসায়ীদের জন্যও সরকারি বরাদ্দে পুনর্বাসন শেড নির্মাণের জোর দাবি জানান তারা। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ