ছবি:সংগৃহীত
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা মিয়ার মা বরকতুন নেছা আর নেই। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ফুলতলার কোনাগাঁও গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল শত বছরের ওপরে। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ২টায় ফুলতলার মধ্য কোনাগাঁও জামে মসজিদসংলগ্ন মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, জানাজায় অংশ নিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অপরদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




