খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে প্রার্থনা সভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ AM

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে প্রার্থনা সভা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ০২:২৭:৩৪ PM

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাতকে প্রার্থনা সভা


বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের ছাতকে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় ছাতক পৌরসভার রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ছাতক উপজেলা শাখার উদ্যোগে এ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান রুলে ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার রমাকান্ত দাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ছাতক উপজেলা শাখার আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস।

এছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতা বিপ্লব চন্দ্র পাল, মানিক আচার্য, মনজিদ ঘোষ, তূর্য্য রায়, সাগর সরকার, নুপুর দাস, শ্যামল দাস, সুধাংশু দে, শাওন আচার্য, সুব্রত চন্দ্র, প্রীজন্দ্র রায়, তপন পাল, রত্না মালাকার, কানু চক্রবর্তী, রণজিৎ পাল, তপু মালাকার, রণজিৎ দাস, জোমনা রানী পাল, অসীম পাল, গৌরাঙ্গ পাল, বিপ্লব দেবনাথসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। শেষে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব