ছাতকে ধ*র্ষণের মা*মলার আ*সামি গ্রে*প্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ AM

ছাতকে ধ*র্ষণের মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৩:০৫:৩১ PM

ছাতকে ধ*র্ষণের মা*মলার আ*সামি গ্রে*প্তার


সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগানে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার পলাতক আসামি মনির মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি জালালাবাদ থানাধীণ দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালবাদ থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত মনির সম্পর্কে তার খালাতো ভাই। এক বছর পূর্বে ভিকটিমের মা মারা যান। মৃত্যুর পূর্বে ভিকটিমের মা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন। ওই বাসার মালিক মাঝে-মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতেন। সেই সুবাদে ভিকটিমের মোবাইল নম্বর মালিকের বাসায় দেওয়া ছিল।

গত ৩১ অক্টোবর ভিকটিমের বাড়িতে মনির জানান, বিশ্ববিদ্যালয় এলাকার ওই বাসার মালিক ফোন দিয়েছেন এবং বাসায় গেলে তাদেরকে কিছু টাকা দেয়া হবে। তখন বাসায় ভিকটিমের বাবা না থাকায় মনির ভিকটিমকে নিয়ে ওই বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে রাবার বাগানে টিলার উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন। পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে তার পরিবারকে ঘটনা জানান। তখন ভিকটিমের বাবা সেটি মনিরের পরিবারকে জানালে তারা বিষয়টি আপসে মীমাংসার জন্য প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবে রাজি না হয়ে ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব