শান্তিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ১৫
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ AM

শান্তিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ১৫

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০২:৪৬:৪২ PM

শান্তিগঞ্জে দুইপক্ষের সং*ঘর্ষে আ*হত ১৫

প্রতীকী ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামধরটুপি এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শনিবার (৬ ডিসেম্বর) রাতে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এলাকার তেরাই মিয়া ও বাদশা মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইনছানুর রহমান জানান, শনিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দামধরটুপি গ্রামের তেরাই মিয়া ও তার ভাই দুলুর সাথে বাদশা মিয়ার ছেলে ইজাদ মিয়ার মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। এরই জের ধরে রাত ১১টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।

এ সময় টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সংঘর্ষে চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক