জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ AM

জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৩:০৪:০৯ PM

জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালন


সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহিনী রঞ্জন দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে সফল জননী নারী ও শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এ বছর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পুরস্কার পান হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নগর্ভা জননী হোসনে আরা পারভিন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক