মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি এমরান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ PM

মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি এমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৮:১৩:৫৭ PM

মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে:  এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য’-এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও আলীনগর ইউনিয়নের কৃতিসন্তান মঞ্জুরুস সামাদ চৌধুরী। তিনি তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার অসহায় মানুষের জন্য ইতোমধ্যে প্রায় অর্ধশত ঘর নির্মাণ করে দিয়েছেন। আজও আমরা একটি অসহায় পরিবারের কাছে এমন একটি ঘরের চাবি হস্তান্তর করছি।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, মঞ্জুরুস সামাদ চৌধুরীর মতো মানুষের মানবিক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের সামর্থ্যবান সবাইকে সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগেই একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার আলীনগরে ‘মুহিবুছ সামাদ ও কামরুন্নেছা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অর্থায়নে নির্মিত একটি ঘরের চাবি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামিম আহমদ ও মহানগর জাসাস নেতা সি এম আব্দুল্লাহ আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনভর উন্নয়ন কাজ পরিদর্শন

এর আগে মঙ্গলবার দিনভর এমপি এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শন ও উদ্বোধন করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি হেতিমখানি জামে মসজিদ ও ওই এলাকার সড়ক, কাদিমলিক কলাপাড়া গ্রামের রাস্তা, দিঘীরপার রাস্তা, খাসা-কাদিমলিক রাস্তা, কনকলস সিএন্ডবি থেকে মেঘার খাল, করগ্রাম সিএন্ডবি সড়ক পরিদর্শন করেন।

এ ছাড়া রায়খাইল এলাকার স্কুল ভবন ও নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরে রায়খাইল গ্রামে মঞ্জুরুস সামাদ চৌধুরীর ট্রাস্টের অর্থায়নে নির্মিতব্য একটি ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল উজানটাকি সুরমা ডাইক থেকে সিএন্ডবি পর্যন্ত সড়ক পরিদর্শন, রামধা ত্রিমুহনী থেকে সুরমা নদী পর্যন্ত ড্রেন পরিদর্শন, নিজ মোহাম্মদপুর গ্রামের রাস্তা, উত্তর চন্দগ্রামের রাস্তা, চন্দগ্রাম মোকাম-বায়তুর রাহাহ জামে মসজিদ সড়ক এবং চন্দগ্রাম পূর্ব এলাকার রাস্তা পরিদর্শন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিল

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: