ছবি: জৈন্তা বার্তা
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সিলেট বিভাগীয় কনভেনশন আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের চৌহাট্টাস্থ শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। কনভেনশনে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী–পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
কনভেনশনে বক্তব্য রাখবেন-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিপিবি কেন্দ্রীয় সদস্য মহসিন রেজা, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য সিরাজ আহমদ।
এ ছাড়া সিলেট বিভাগের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ জাসদ মহানগরের সভাপতি নাজাত কবির, এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষ থেকে ডা. হরিধন দাশ কনভেনশন সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




