‘পোস্টাল ভোটে’ সিলেটের ৩১ হাজার প্রবাসীর নিবন্ধন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ AM

‘পোস্টাল ভোটে’ সিলেটের ৩১ হাজার প্রবাসীর নিবন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ১২:৪০:৩৭ AM

‘পোস্টাল ভোটে’ সিলেটের  ৩১ হাজার প্রবাসীর নিবন্ধন

ছবি:সংগৃহীত


পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন সিলেটের ৩১ হাজার প্রবাসী। বিশ্বের নানা প্রান্তে থাকা সিলেটের প্রবাসীরা এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। দেশে বসেই নয়, বিদেশে অবস্থান করেও নিজের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসীদের মধ্যে। 

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ৩১ হাজার ১৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। 

সিলেট বিভাগে নিবন্ধিতদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী ৩ হাজার ৫৪৭ জন। আরও ৪৯ জন প্রবাসীর আবেদন রয়েছে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। 

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট জেলায় নিবন্ধন করেছেন ১৬ হাজার ২৫১ জন। যার মধ্যে পুরুষ ১৪ হাজার ৩৫ জন, নারী ২ হাজার ২১৪ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩০ জন। মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ৭ হাজার ৮১১ জন প্রবাসী। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ২৭ জন ও নারী ৭৮৪ জন। এ জেলায় প্রসাবী ভোটার হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১১ জন। তাছাড়া হবিগঞ্জ জেলায় প্রবাস থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৩২৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৮৯ জন ও নারী ভোটার রয়েছেন ২৩৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ জন প্রবাসী ভোটার। সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬২৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৩১৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৩১০ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩ জন প্রবাসী ভোটার। 

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসি আরও জানিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া কোনো প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। তাই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় কর্মস্থল বা পরিচিত জনের সঠিক ঠিকানা দেওয়ার আহŸান জানানো হয়েছে। 

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য, সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান