‘দেশে কখনো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হবেনা’
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২১ PM

ছাতকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তারা

‘দেশে কখনো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হবেনা’

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৭:০৪:১০ AM

‘দেশে কখনো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হবেনা’

ছাতকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ


বিএনপি-জামাতের সন্ত্রাস ও হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে গনতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাতক উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দিক নির্দেশনায় উপজেলার গোবিন্দগঞ্জ কলেজ প্রাঙ্গন থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্ত্বরে এসে পথ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য দেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো: লাহিন, ছাতক পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, চেয়ারম্যান বিল্লাল আহমদ, এডভোকেট আশিক আলী, ছাতক উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি হাজী ওবায়দুর রউফ বাবলু, ছাতক উপজেলা সেচ্চাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম।

বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়। সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দীন, ছৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহ, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুস্তাকিম রায়হান, পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসতিয়াক তানভীর, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেম্বার অজিত দাশ, ছাত্রনেতা আবু বকর সিদ্দিক ছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বিএনপির ডাকা হরতালে ছাতকে কোন ধরনের প্রভাব পড়েনি। সকাল থেকে স্বাভাবিক ছিল সবকিছু। বাস মিনিবাসসহ সবধরনের যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। এছাড়াও পৌর শহরসহ উপজেলার সবকটি বাজারে দোকানপাঠ খোলা ছিল। খোলা ছিল সরকারী-বেসরকারী সব অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক অবস্থানে। এদিকে সকাল থেকেই পৌর শহরের রাজপথ দখলে নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

JA



শীর্ষ সংবাদ: