তাহিরপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ AM

তাহিরপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ১২:২৬:১৪ PM

তাহিরপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় দুই সন্তানের জননীকে  ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার নাজিম উদ্দীনের (৪৭) বিরুদ্ধে। শনিবারে (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার বালিজুরি ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাজিম উদ্দীন উপজেলার বালিজুরী ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তাহিরপুর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজিম উদ্দীন  বালিজুরী ইউনিয়নের  প্রভাবশালী হওয়ায় এলাকায় বিভিন্ন অনিয়ম করে আসছে দীর্ঘদিন যাবৎ । তার ভয়ে কেউ কথা বলতে চায়না।নাজিম উদ্দীন রাত  ২টায় ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দরজা কৌশলে খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে নাজিম উদ্দীন দৌড়ে পালিয়ে যান।

বালিজুরী ইউপি সদস্য খলিল মিয়া বলেন, আমাকে রাত ২ টার দিকে  ভিকটিমের ছেলে ডেকে নিয়ে যায়। আমি তাৎক্ষণিক তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে গিয়ে  ভিকটিমের সাথে কথা বলে ধর্ষণের চেষ্টার কথা  যানতে পারি । নাজিম উদ্দিনের নামে এর আগেও অনেক অভিযোগ এসেছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজিম উদ্দীন জানান, খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ভুক্তভোগী গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য  সর্বোচ্চ চেষ্টা চলছে, যতোই প্রভাবশালী হোক কোনো ছাড় দেয়া হবে না।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব