জৈন্তাপুরে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জ রি মা না
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ AM

জৈন্তাপুরে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৫:৫৮:৩০ PM

জৈন্তাপুরে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জ রি মা না

নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক  অতিরিক্ত দামে এলপিজি (গ্যাস) সিলিন্ডার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত জৈন্তাপুর থানার সামনে ও চাঙিল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব  এর নেতৃত্বে ভুমি অফিস ও জৈন্তাপুর মডেল থানা  পুলিশ  দলের যৌথ অভিযানে নির্দিষ্ট কিছু  প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাকে অতিরিক্ত দাম আদায়ের তথ্য পাওয়ার পর দুইটি প্রতিষ্ঠান থেকে  ৩,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব বলেন অভিযান পরে প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করে বলা হয়, ভবিষ্যতে ভোক্তা থেকে এলপিজি  সিলিন্ডার সহ সকল পণ্যের আসল মূল্য  অনুযায়ী দাম নেওয়া, রসিদটি সংরক্ষণ করা ও অতিরিক্ত টাকা নেওয়া থেকে বিরত থাকার জোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নিদর্শনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে পাশাপাশি অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন। 

জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সঠিক মূল্য ও সেবা নিশ্চিত করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়