হবিগঞ্জে হত্যা মামলার ১ যুগ পর আসামির মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে হত্যা মামলার ১ যুগ পর আসামির মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৫:৫৬:৫০ পূর্বাহ্ন

হবিগঞ্জে হত্যা মামলার ১ যুগ পর আসামির মৃত্যুদণ্ড


হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু ছালেক মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রায় ১ যুগ পর লুকুছ মিয়া নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর)  বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ আজিজুল হক এ রায় ঘোষণা করেন। 

লুকুছ মিয়া জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ মিয়ার পুত্র। মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে লুকুছ মিয়াকে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলো। 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফিকলের আঘাতে হত্যা করা হয় আবু ছালেককে। পরে এ ঘটনায় ১৮ নভেম্বর আবু ছালেকের আত্মীয় মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আদালতে ৩০ জনকেই অভিযুক্ত করে চার্জশিট দেয়। রায় ঘোষণার সময় আদালতে লুকুছ মিয়াসহ আরো ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। তারা সবাই বেকসুর খালাস পেয়েছেন। এর মধ্যে ৫ জন আসামি মারা গেছেন। আর বাকি দুই আসামী পলাতক রয়েছে। পলাতক আসামিরাও খালাস পেয়েছেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল উচ্চ আদালতে আপিল করার করা বলেছেন। 

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি