স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ AM

স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৬:৫৯:২৪ PM

স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন

নিজস্ব


দেশের শিক্ষা ব্যবস্থার সংকটময় কালে আধুনিক প্রযুক্তিতে শিক্ষায় অভিজ্ঞতা সমৃদ্ধ মেধাবী শিক্ষার্থী তৈরীতে সিলেটের গোয়াইনঘাটে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়ে নিয়ে সালুটিকর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সালুটিকর মডেল একাডেমি ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার ১০ জানুয়ারি দুপুরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথায় সীমাবদ্ধ না থেকে আমাদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আর্থিক মুনাফার প্রতিষ্ঠান তৈরি না করে করে সেবার মনমানসিকতায় গুনগত মানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে হবে । আধুনিক প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে, তবেই দেশ ও জাতি ও সমাজ উপকৃত হবে।প্রধান বক্তার বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, যেকোনো ভালো কাজের মূল ভিত্তি হলো একতা। ঐক্যবদ্ব হয়ে কাজ করলে প্রতিষ্ঠানের সফলতায় কোনো বাধা সৃষ্টি হবে না। সালুটিকর মডেল একাডেমি সফলতার শীর্ষে পৌঁছাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

সালুটিকর মডেল একাডেমির চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদর সভাপতিত্বে ও ডিরেক্টর মোঃ ফয়েজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সালুটিকর ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ, আংগারজুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমানুল্লাহ। পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী। সালুটিকর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ মনজুর আহমদ আতহার। গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন, সালুটিকর ফাউন্ডেশনের কাযর্করী ও সাংগঠনিক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক