তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আরিফুল হক চৌধুরীর অভিনন্দন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আরিফুল হক চৌধুরীর অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৭:১৭:৪৮ PM

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আরিফুল হক চৌধুরীর অভিনন্দন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমর্থকরা আজ উচ্ছ্বসিত, উৎফুল্ল ও আনন্দিত।

তিনি আরও বলেন, তারেক রহমানের যুগোপযোগী ও দূরদর্শী নেতৃত্বে বিএনপি আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বে আপামর মানুষ একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই আশা-প্রত্যাশা বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক