শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ AM

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ০৩:২১:১২ AM

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ

শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ


বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার আক্তারপাড়া বাজারে অনুষ্ঠিত এই শান্তি সমাবেশে দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান,  উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, ননী গোপাল দাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান রিপন ও  ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: শাহীন আলম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ বোধন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জবর আলী, দরগাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া, ৫ নং ওয়ার্ড সভাপতি জুনু মিয়া, ইউপি সদস্য সুমন মিয়া, সুজন মিয়া, আবুল হাসনাতসহ প্রমুখ। সমাবেশের পর বিএনপির অবরোধ বিরোধী একটি মিছিল স্লোগানে স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব