প্রতিকী ছবি
সিলেট ঢাকা মহাসড়কে মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এক চাপায় মাসুক মিয়া (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ২ টার সিএনজি নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে গেলে অজ্ঞাতনামা টাক্টের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার স্বজন গ্রামের বাসিন্দা আয়েব আলীর ছেলে মাসুক মিয়া মাধবপুর উপজেলা নয়াপাড়া বসবাস করত। নিহত মাসুকের আত্মীয় টেনু মিয়া সহ কয়েকজন প্রতিনিধিকে জানান, রাত এক দুই টার সময় ভাড়ায় পাওয়ার জন্য সিএনজি নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে গেলে অজ্ঞাতনামা গাড়ি চাপা পড়ে সে আহত হলে ঘটনাস্থল থেকে মাধবপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশ আমাদের ফোন দেয় পরে লাখাই থেকে কয়েকজন গিয়ে সিলেট হাসপাতালে যাবার পথেই সে মৃত্যুবরণ করে। পুলিশ নিহত মাসুকের সিএনজিটি পুলিশ নিয়ে যায় ঘাতক গাড়ি ও চালক পালিয়ে গেছে তিনি জানান। লাশ নিয়ে মঙ্গলবার সকালে স্বজন গ্রামে নিহতের বাড়িতে আসলে নিহতর পরিবারবর্গ চেয়ারম্যানের নিকট গেলে লাখাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আরিফ আহমেদ রুপন লাশ দেখে বলেন, হাইওয়ে পুলিশ ও এডিএম এর অনুমতি নিয়ে লাশ দাহন সম্পুর্ণ করতে হবে কিনা দেখতে হবে।
লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ মোর্শেদ আলম বলেন, এডিএম এর অনুমতি নিয়ে লাশ দাফন সম্পুর্ণ করতে হবে।
JA




