যুক্তরাষ্ট্রে ভা র তী য় বংশোদ্ভূতের গু লি তে স্ত্রীসহ চারজন নি হ ত
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ AM

যুক্তরাষ্ট্রে ভা র তী য় বংশোদ্ভূতের গু লি তে স্ত্রীসহ চারজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৪:৩৬:১৯ PM

যুক্তরাষ্ট্রে ভা র তী য় বংশোদ্ভূতের গু লি তে স্ত্রীসহ চারজন নি হ ত

সংগৃহিত


যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে স্ত্রীসহ তার আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পারিবারিক বিরোধের জেরে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ঘরে তিনটি শিশু উপস্থিত ছিল।শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআই-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূতের নাম বিজয় কুমার (৫১)। নিহত ব্যক্তিরা হলেন বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি সরাসরি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট।প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে ব্রুক আইভি কোর্ট এলাকার ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে। সবার শরীরেই গুলির চিহ্ন ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, গুলি শুরু হলে ঘরে থাকা তিনটি শিশু নিজেদের বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন ৯১১-এ (জরুরি সেবা) কল দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা সবাই অক্ষত আছে। বর্তমানে তারা এক আত্মীয়ের হেফাজতে রয়েছে।এদিকে আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল গুলিবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান